বাবা মুক্তিযুদ্ধে ‘শহীদ’ হওয়ার বক্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন জামায়াত এমপি

২০ জুন ২০২৬, ১০:০৯ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ১০:১০ PM
এমপি আব্দুল মুনতাকিম, ইনসেটে তার বাবা

এমপি আব্দুল মুনতাকিম, ইনসেটে তার বাবা © সংগৃহীত

জাতীয় সংসদে নিজের বাবাকে ‘শহীদ মুক্তিযোদ্ধা’ দাবি করে দেওয়া বক্তব্যটি অসাবধানতাবশত এসেছে বলে ব্যাখ্যা দিয়েছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। আজ শনিবার (২০ জুন) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এই ব্যাখ্যা দেন তিনি। একইসঙ্গে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি স্পিকারকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন এই সংসদ সদস্য।

সাক্ষাৎকারে আব্দুল মুনতাকিম জানান, তাদের পরিবারে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন। এ কারণেই তিনি একটি প্রতীকী সংখ্যা উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেন, মামা, চাচা, খালু ও ফুপুদের পরিবার মিলিয়ে তাদের পরিবার মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকারকারী একটি পরিবার। তবে তার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন— এ কথা বলা ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি। তার ভাষ্য, অসাবধানতাবশত ওই বক্তব্য চলে এসেছিল।

উল্লেখ্য, ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাইযোদ্ধা।

আব্দুল মুনতাকিমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তিনি ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬