মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন

১৬ জুলাই ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:৩১ PM
তৌহিদী জনতার উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন

তৌহিদী জনতার উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন © টিডিসি

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে তার স্থলে কোরআনের ভাস্কর্য স্থাপন করেছে তৌহিদী জনতা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজাপুর থানা ও প্রেসক্লাব চত্বরে এই ঘটনা ঘটে। ভাস্কর্য স্থাপন শেষে এলাকাটি কোরআন চত্বর হিসেবে ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে আওয়ামী লীগ সরকার নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলে। পরে সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করে আল্লাহর কালামের মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়। এসময় কেউ কোনও বাধা দেয়নি বলে জানা গেছে।

রাজাপুর উপজেলার ইসলামি আন্দোলনের সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের তৈরি মূর্তি চিরতরে ভেঙে ফেলা হয়েছে। সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রেস ক্লাব ও থানার অফিসারদের তৌহিদী জনতা দি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এসময় জামায়াতে ইসলামীর রাজাপুর উপজেলা আমির মাস্টার মো. কবির হোসেন বলেন, আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ রাজাপুরে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হলো। সকল ইসলামী দল একত্র হয়ে ইসলামের পক্ষে নির্বাচন করবে। আগামীর নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে নির্বাচন।

স্থানীয় সচেতন মহল বলছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা ও কোরআনের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রশাসনের অনুমতি নিয়ে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬