ঝালকাঠিতে টানা ভারী বর্ষণ, প্লাবিত নিচু এলাকা

২৯ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১১:৫৩ PM
ঝালকাঠিতে টানা ভারী বর্ষণ

ঝালকাঠিতে টানা ভারী বর্ষণ © টিডিসি ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। কখনও মুষলধারে, কখনও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় শহর ও আশপাশের এলাকা অচল হয়ে পড়েছে। এ ছাড়াও নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে।  

টানা বৃষ্টির কারণে ঝালকাঠি শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিতে ডুবে গেছে স্কুল-কলেজের মাঠ, সরকারি-বেসরকারি বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। রিকশা ও অটোরিকশা চালকরা জীবিকার তাগিদে বের হলেও যাত্রী সংকটে পড়েছেন। অন্যদিকে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।

জেলার সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকায় প্রবেশ করছে পানি, প্লাবিত হচ্ছে নিচু এলাকা ও কৃষিজমি। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন নদীপাড়ের মানুষ।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, তা যদি এভাবে আরও কয়েকদিন চলে, তাহলে কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। 

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, নদ-নদীর পানি বেড়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।

ট্যাগ: ঝালকাঠি
কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950