নির্বাচনী তহবিলে জমা দেওয়া অনুদান ফেরত দেবেন তাসনিম জারা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ AM
তাসনিম জারা

তাসনিম জারা © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে জমা পড়া অনুদানের অর্থ দাতাদের ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। 

ফেসবুক পোস্টে তাসনিম জারা দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।'

অনুদানের অর্থ ফেরতের প্রক্রিয়া স্পষ্ট করে তিনি পোস্টে উল্লেখ করেন, 'আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8'। যারা সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেয়া হবে।'

বিকাশের মাধ্যমে যারা অর্থ পাঠিয়েছিলেন, তাদের জন্য আলাদা নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA'। এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়ে তিনি পোস্টে আরও যোগ করেন, 'ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।'

উল্লেখ্য, ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ডা. তাসনিম জারা তাঁর অভিনব ও ব্যতিক্রমী প্রচার কৌশলের জন্য ব্যাপক আলোচনায় এসেছিলেন। মূলত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র সাবেক এই নেত্রী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আসন্ন নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করায় তিনি নীতিগত অবস্থান থেকে দল ত্যাগ করেন। নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি; এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি হাবিবুর রহমান।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬