মাইক নিয়ে ভোটের প্রচার, নেই কোনও আওয়াজ-তাসনীম জারার ব্যতিক্রমী প্রচারণা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ AM
জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

পোস্টার, উচ্চশব্দের মাইকিং কিংবা শোডাউন—চিরাচরিত এসব নির্বাচনি প্রচারণা কৌশল এড়িয়ে এক ভিন্নধর্মী পথ বেছে প্রচারণা শেষ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন তিনি। 

স্ট্যাটাসে জারা লেখেন, ‘মাত্র ১৯ দিন আগে ফুটবল মার্কা পেয়েছি আমরা। তার ওপর মাইকিং করছি না। ভলান্টিয়াররা অনেকে চিন্তিত মার্কা না জানার কারণে কিছু ভোট ছুটে যাবে। তাই আজকে ওরা রিকশা আর মাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে, কিন্তু মাইকটা বন্ধ রেখেছে। মানুষের কান ঝালাপালা না করেও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে ফুটবল প্রতীকের প্রতি।’

এর আগে, ভোটের মাঠের নির্বাচনী কৌশল নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত জানিয়েছেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি রাজনীতির বাইরের মানুষ ছিলাম। সাধারণ নাগরিক হিসেবে এই ‘পোস্টারের জঞ্জাল’ আর ‘উচ্চশব্দের মাইকিং’ আমাকে সবসময় কষ্ট দিত। তাই আমি আমার টিমকে বলি যে, আমি পোস্টার টানাবো না, উচ্চ শব্দে মাইকিংও করব না। এজন্য মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে ভিত্তি করে চালু করেছি ‘প্রজেক্ট ঢাকা-৯’ নামে ক্যাম্পেইন উদ্যোগ।

তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন
  • ২০ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬