বগুড়া-৬ আসনে তরুণদের ভাবনায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও মতামতকে গুরুত্ব দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘রেনোভেশন অ্যান্ড এনরিচমেন্ট বগুড়া–৬’ শীর্ষক এক মতবিনিময় সভা। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বগুড়ার উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্রগঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বগুড়া-৬ সদর আসনটি বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী, গ্রামীণ উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ও দেশ গড়ার পরিকল্পনা কমিটির সদস্য ড. মো. আব্দুল মজিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আব্দুর রব,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাইরুল ইসলাম,বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম খায়রুল বাসার, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া শহর বিএনপির হামিদুল হক চৌধুরী হিরুসহ আরও অনেকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের চিন্তা, গবেষণা ও উদ্ভাবনী ধারণা বগুড়ার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বগুড়া গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। 

প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬