ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্বাচনের স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা জামায়াতের

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ভোটার মোবাইল ফোন নিতে পারবেন না। অথচ বর্তমান সময়ে মোবাইল ফোন নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ভোটাধিকার প্রয়োগের মতো একটি সাংবিধানিক ও মৌলিক অধিকারের ক্ষেত্রে এ ধরনের অযৌক্তিক ও কঠোর নিষেধাজ্ঞা ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা সৃষ্টি করবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এই সিদ্ধান্ত ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল। বিশেষ করে দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা ও পর্যবেক্ষণের সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন নিষিদ্ধ করার মাধ্যমে সেই স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে।’

আরও পড়ুন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ হলো জনগণের আস্থা অর্জন করা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য করা। কিন্তু এ ধরনের একতরফা ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছে।

‘একই সঙ্গে আমরা দাবি জানাই- ভোটারদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে’, যোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করে কোনো নির্বাচনই টেকসই বা গ্রহণযোগ্য হতে পারে না।’

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
২২০ আসনে এগিয়ে বিএনপি, জামায়াত পাবে কতটি?
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিতে গিয়ে বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে: জামায়াত প্রার্থী…
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন উড়াবে র‌্যাব, বিজিবি …
  • ০৯ ফেব্রুয়ারি ২০২৬