ভোট দিতে গিয়ে বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে: জামায়াত প্রার্থী হেলালী

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ PM
চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন শামসুজ্জামান হেলালী © টিডিসি

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞার ঘোষণা উদ্বেগজনক। যিনি ভোটকেন্দ্রে যাবেন, কোনো অবস্থাতেই ভোট না দিয়ে কেন্দ্র থেকে বের হবেন না। কারণ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া এটা নাগরিক ও মৌলিক অধিকার। যেখানে বাধা দেওয়া হবে, সেখানে প্রতিরোধ গড়ে উঠবে ইনশাল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, ‘এভাবে একটি কেন্দ্রকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। চারশ গজের মধ্যে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন, গণমাধ্যম কর্মীরা মোবাইলটি কোথায় রেখে যাবেন? নাগরিকরাও পারবেন না। তারা তো সার্বক্ষণিক মোবাইল সঙ্গে রাখেন।’

তিনি বলেন, ‘এই বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এ ধরনের বিধিনিষেধ পরিহার করতে হবে। এটি বৈষম্যমূলক ও দুরভিসন্ধিমূলক বলে আমরা বিশ্বাস করি।’

প্রচারণায় নারী কর্মীদের বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে অধ্যক্ষ হেলালী বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের বোনদের প্রচারণার সময় বাধাগ্রস্ত করা হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। ভোট দিতে গেলে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

নির্বাচনে জয়ের বিষয়ে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত ৩৫ বছর ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে চট্টগ্রামের রাজনীতির সঙ্গে জড়িত। চট্টগ্রাম শহরের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মানুষের অধিকার আদায়ে রাজপথে সরব ছিলাম।’

তিনি আরও বলেন, ‘সমাজকর্মী হিসেবে সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। সবমিলিয়ে চট্টগ্রাম-১০ আসনের গণসংযোগে গিয়ে যে অনুধাবন করেছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লার জয় হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের নগর আমীর ও পরিবেশবিদ মো. নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন পরিচালক ফকরে জাহান সিরাজী, সহকারী আসন পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহাবুবুল হাসান রুমি এবং নির্বাচন পরিচালনা সচিব মো. নুরুল আলমসহ অনেকে।

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9