বেনাপোলে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ PM
বিজিবি অভিযানে জব্দ করা পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিজিবি অভিযানে জব্দ করা পিস্তল, ম্যাগাজিন ও গুলি © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। তবে কেউ আটক হয়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিজিবির একটি দল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেট থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বাড়ির পুরাতন গেট থেকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। তবে কে বা কারা এ অস্ত্র রেখেছে তা ক্ষতিয়ে দেখা হবে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬