রামগঞ্জে বিভিন্ন দলের ৩৪৮ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ PM
জামায়াত নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন

জামায়াত নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিনের ছোট ভাই রিয়াজ হোসেন রাজন, নোঁয়াগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মোট ৩৪৮ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা জামায়াতের আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে দলে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগতরা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা থেকেই তারা জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তারা ভবিষ্যতে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর নাজমুল হাসান পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ১১-দলীয় জোট প্রার্থী মাহবুব আলম,রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর অ্যাড. হাসান বান্না সহ উপজেলা, ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী।

জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী নেতারা বলেন, এই যোগদান রামগঞ্জে জামায়াতের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে। সাধারণ মানুষের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলেও তারা মন্তব্য করেন।

যোগদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950