টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে মাঠে নামছে ফুটবলের দেশ ইতালি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ AM
ইতালি ও স্কটল্যান্ড

ইতালি ও স্কটল্যান্ড © সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ইতালির ক্রিকেট দল আজ বিশ্বমঞ্চে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে নিজেদের অভিষেক ম্যাচে মাঠে নামছে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা এই দলটি। ‘সি’ গ্রুপের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ম্যাচটি বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের এই অভিষেককে রাঙিয়ে রাখতে মরিয়া ইতালিয়ান ক্রিকেটাররা। দলের অধিনায়ক ওয়েইন ম্যাডসেন এই ম্যাচকে কেন্দ্র করে নিজের রোমাঞ্চ প্রকাশ করে বলেছেন, ‘আমাদের জন্য কাল (সোমবার) অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালি। এই দিনকে আরও বেশি স্মরণীয় করে রাখতে ২২ গজে সেরা ক্রিকেট খেলতে হবে সবাইকে। ব্যাট-বল হাতে জ্বলে উঠে জয় নিয়ে আমরা মাঠ ছাড়তে চাই।’ 

২০১৯ সালের মে মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করা ইতালি এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলে ২৫টিতে জয় পেয়েছে। বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারলেও দুটি প্রস্তুতি ম্যাচে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। 

প্রস্তুতি পর্ব নিয়ে ম্যাডসেন আরও যোগ করেন, ‘বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে হারলেও, আমরা দল হিসেবে ভাল ক্রিকেট খেলেছি। এরপর প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল দল। সেখানে শতভাগ সফল হয়েছি। আশা করছি, মূল লড়াইয়েও সাফল্য ধরা দেবে আমাদের।’

অন্যদিকে ইতালির প্রতিপক্ষ স্কটল্যান্ড তাদের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। ২০২১ সালে সুপার টুয়েলভে খেলা স্কটিশরা ইতালির বিপক্ষে ম্যাচটিকে বেশ গুরুত্বের সাথে দেখছে। 

স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন মনে করেন, নতুন দলের বিপক্ষে খেলাটা সহজ হবে না। তিনি বলেন, ‘প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামবে ইতালি। স্বাভাবিকভাবেই উচ্ছসিত থাকবে তারা। অভিষেক স্মরণীয় করে রাখতে নিজেদের উজার করে দেবে এবং জয় জন্য মরিয়া থাকবে ইতালি। এজন্য এ ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমরাও চেষ্টা করব, জয় নিয়ে মাঠ ছাড়তে।’ 

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল এবং সেই লড়াইয়ে জয়ের পাল্লা সমান সমান।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ৪ ম্যাচে ২ জয় ও রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ইতালি বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ২৭তম অবস্থানে রয়েছে। যদিও ইতালির অভ্যন্তরে জনপ্রিয় দশটি খেলার তালিকায় ক্রিকেটের নাম নেই, তবুও ফুটবলের এই দেশের বিশ্ব আসরে অংশগ্রহণ বিশ্ব ক্রিকেটে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। চারবারের ফুটবল বিশ্বচ্যাম্পিয়নরা যখন টানা দুই আসর ধরে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হচ্ছে, তখন ইতালির ক্রিকেট দলের এই উত্থান দেশটির ক্রীড়া ইতিহাসে এক বিশেষ মাত্রা যোগ করেছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬