পাকিস্তান কি সিদ্ধান্ত বদলে ভারতের বিপক্ষে খেলবে?

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে নতুন করে চাপে পড়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুরোধ জানিয়েছে, যেন ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। এই অনুরোধের প্রেক্ষিতেই বিষয়টি আবারও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবে পিসিবি। বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তান–ভারত মহারণের। তবে এখনো এই ম্যাচটি আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা ও অনিশ্চয়তা। পাকিস্তান সরকার ইতোমধ্যে দেশটির দলকে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি খেলতে নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কারণেই আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত ম্যাচটি ঝুলে আছে।

এদিকে ভারত–পাকিস্তান ম্যাচটি আইসিসি ও বিশ্বকাপের সম্প্রচারকারীদের জন্য সবচেয়ে বেশি বাণিজ্যিক গুরুত্ব বহন করে। এই একটি ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে বিপুল রাজস্ব আসে। ফলে ম্যাচটি না হলে আইসিসি ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। সে কারণেই বিষয়টি নিয়ে আইসিসি ও আয়োজক দেশ শ্রীলঙ্কা সক্রিয় হয়ে উঠেছে এবং পাকিস্তানকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানাচ্ছে।

এই পরিস্থিতিতে পিসিবিকে ই-মেইল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাতে বলা হয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচটি না হলে টিকিট বিক্রি, আতিথেয়তা খাতসহ বিভিন্ন দিক থেকে এসএলসির বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হবে। একইসঙ্গে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।

পাকিস্তান দলের সব ম্যাচই হচ্ছে কলম্বো ও পাল্লেকেলেতে। আজ (৭ ফেব্রুয়ারি) আসরের উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সালমান আলী আগার দল। 

পিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘সরকারি ও ক্রিকেট, দুই পর্যায়েই শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। তাই শ্রীলঙ্কা বোর্ডের পাঠানো ই-মেইল উপেক্ষা করার সুযোগ নেই।’

সূত্রটি আরও জানায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তিনি স্মরণ করিয়েছেন, এই সময়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তে আসার কথা জানিয়েছেন নাকভি।

আরেকটি সূত্র বলছে, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল (পরশু) থেকে দেশে ছিলেন না। আজ (গতকাল) তিনি দেশে ফিরছেন। ফিরে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রত্যাহারের বিষয়টি নিয়ে। এরপর সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’  

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে কে এই ফরাসি রেফারি
  • ০৭ জুলাই ২০২৬
গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন–পর্তুগাল
  • ০৭ জুলাই ২০২৬
রোনালদোর ফ্লিক, অবিশ্বাস্য সিমনে বাঁচল স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence