বিশ্বকাপে না খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবি সহ-সভাপতি ফারুক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। মূলত ভারতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একাধিকবার আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গিয়েছিল, বাংলাদেশকে বিশেষ নিরাপত্তা দিতেও রাজি ছিল বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। কিন্তু শেষমেশ বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বমঞ্চে যোগ করে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এবার বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানালেন, বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারে এমন কোনো পদক্ষেপই নেয়নি আইসিসি।

ফারুক আহমেদ বলেন, ‘বিশ্বকাপে আমরা যেতে পারিনি, নিরাপত্তাজনিত কারণে। এর পেছনে হাজারটা কারণ ছিল। আইসিসি এমন কিছু করেনি, যাতে আমাদের যাওয়া উচিত। বিশেষ করে, প্রচলিত মানসম্মত নিরাপত্তা প্রটোকলের বাইরে নতুন কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি।’

বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত ছিল বলে আবারও নিশ্চিত করেছেন ফারুক। সেই সঙ্গে পাকিস্তানের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এই ঘটনায় তারা শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এমনকি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশ্বের অনেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন।

এ নিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘সরকার যদি আপনাকে জিও না দেয়, আপনি যেতে পারবেন না। এটা সরকারের একটি সিদ্ধান্ত ছিল, যেটা ক্রিকেট বোর্ড সমর্থন করেছে। পাকিস্তান আমাদের পাশে ছিল এবং পরবর্তীতে আপনারা দেখেছেন প্রচুর সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার, তারা বলেছে যে আসলে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি।’

তিনি যোগ করেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই বিষয়টি আমার ভালো লাগছে না। আমাদের কোনো খেলোয়াড়, কোনো দর্শক, কোনো সাংবাদিক কিংবা কোনো কর্মকর্তার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে এবং সেটার সম্ভাবনা ছিল প্রচুর। আমরা একাধিকবার আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছি। কিন্তু তারা প্রচলিত মানসম্মত নিরাপত্তা প্রটোকলের বাইরে নতুন কোনো পরিকল্পনা আমাদের দিতে পারেনি।’

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9