বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল শ্রীলঙ্কা

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ PM
শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কা দল © সংগৃহীত

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দল বদল করতে বাধ্য হলো শ্রীলঙ্কা। চোটে ছিটকে পড়া ইশান মালিঙ্গার পরিবর্তে পেসার প্রমোদ মাদুশানকে স্কোয়াডে ডাকা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচে কাঁধে চোট পান মালিঙ্গা। ফলে ১৫ সদস্যের দলে লাইক–ফর–লাইক রিপ্লেসমেন্ট হিসেবে ফিরলেন মাদুশান।

২৪ বছর বয়সী এই মিডিয়াম ফাস্ট বোলার শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৮টি টি–টোয়েন্টি খেলেছেন। ৮ দশমিক ৬৩ ইকোনমিতে তার ঝুলিতে রয়েছে ১২টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের প্রাথমিক দলে থাকলেও, ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় বাদ পড়েছিলেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেন মাদুশান।

বিশ্বকাপে মাথিশা পাথিরানা ও দুষ্মন্ত চামিরার সঙ্গে পেস আক্রমণে যুক্ত হবেন এই ডানহাতি বোলার। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে দলটির অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9