গ্যালারি ভর্তি দর্শকের প্রত্যাশায় ক্রিকেটাররা 

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ AM
অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ © সংগৃহীত

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় এই সময়ে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস ও প্রতিযোগিতামূলক পরিবেশে রাখতেই ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে তিনটি দলের হয়ে মোট ৩৯ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন, যেখানে জাতীয় দলের বর্তমান ও সম্ভাব্য ক্রিকেটারদের পাশাপাশি কয়েকজন উদীয়মান খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হচ্ছে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। তবে আন্তর্জাতিক ভেন্যু হওয়া সত্ত্বেও গ্যালারিতে দর্শক উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। ফাঁকা গ্যালারির এই চিত্র নজর এড়ায়নি ক্রিকেটারদেরও। ম্যাচ চলাকালীন সময়েই অনেক ক্রিকেটার বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন, আবার কেউ কেউ প্রকাশ্যেও জানিয়েছেন আক্ষেপের কথা। তবে ফাইনালের রোমাঞ্চকে সামনে রেখে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) দুর্বার একাদশ ও ধূমকেতু একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচে মাঠভর্তি দর্শক দেখতে চান সবাই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টিম দুর্বারের খালেদ আহমেদ বলেন, ‘এই টুর্নামেন্ট বিসিবির ভালো উদ্যোগ বলব। যারা দলে নেই, বিপিএলের পর তাদের অনেক দিন বসে থাকা লাগত। আমার মনে হয় এই টুর্নামেন্ট ভালো, সামনে যেন এরকম টুর্নামেন্ট আরও হয়। বাংলাদেশে যেমন দর্শক হয়, আমাদের সবাই সাপোর্ট করে। আমি দর্শকদের ধন্যবাদ জানাই। ফাইনালে আমি চাইব যেন মাঠভর্তি দর্শক থাকে।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নিজের ক্যাটাগরি নিয়ে খালেদ বলেন, ‘এটা তো আমার হাতে নেই। আমার চেষ্টা থাকে ভালো ক্রিকেট খেলার। উনারা বিবেচনা করবে ডি ক্যাটাগরিতে থাকব না উপরে থাকব। এমন চিন্তা আসে না। চেষ্টা থাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। ভালো ক্রিকেট খেলব। স্যালারি, এটা উনাদের হাতে, উনারা যেভাবে বিবেচনা করবেন।’

অন্যদিকে মাঠভর্তি দর্শক প্রসঙ্গে দুরন্ত একাদশের আব্দুল গাফফার সাকলাইন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই দর্শক বেশি থাকলে খেলা আরও উত্তেজনাপূর্ণ থাকত। সামনে হবে ইনশাআল্লাহ।’

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9