আগামীকাল ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ PM
সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা

সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সফরে আসছেন। সফরসূচি অনুযায়ী, ওই দিন দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই জনসভাকে ঘিরে ঝালকাঠি জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

জনসভা উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমিরে জামায়াত ঝালকাঠি সফরে আসছেন। এই জনসভা গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে একটি শক্ত বার্তা বহন করবে।’

তিনি আরও বলেন, ‘ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে আমরা আশা করছি। জেলার পাশাপাশি আশপাশের উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকেও নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।’

জেলা আমির জানান, জনসভাকে সফল করতে প্রস্তুতি সভা, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণসহ সার্বিক সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।

মাঠ পরিদর্শনকালে জেলা আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ জেলা ও শহর জামায়াতের অন্য নেতার।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ মার্চ ঝালকাঠি সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার নবজাতক কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। একই সফরে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য দেন এবং শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬