স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুর করে বিএনপি প্রার্থীর ব্যানার টাঙানোর অভিযোগ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ AM
স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিম

স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিম © টিডিসি ফটো

বাগেরহাটে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এক সতন্ত্র প্রার্থীর একাধিক নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, তালা ভেঙে বিএনপি প্রার্থীর ছবি ও ব্যানার টাঙানো এবং প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট -০২ (সদর-কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে।

এম. এ. এইচ. সেলিম বলেন, ঘোড়া প্রতীক নিয়ে আমাদের নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে। একাধিক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে, কোথাও কোথাও অফিস দখল করে তালা ভেঙে বিএনপি প্রার্থীর ছবি ও ব্যানার টাঙানো হয়েছে। আমার সমর্থকদের ওপরও হামলা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, বিএনপি মনোনীত প্রার্থী স্থানীয়ভাবে পরিচিত নন। ওই প্রার্থীর সঙ্গে থাকা একটি মহল ৫ আগস্ট ২০২৪ এর পর ঘের দখল ও লুটপাটে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অনেক বিএনপি সমর্থকও ওই প্রার্থীকে ভোট দিতে চান না। তাদের অনুরোধেই আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে এম. এ. এইচ. সেলিম বলেন, এমপি থাকাকালে বাগেরহাট-২ আসনে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন তিনি। শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তার ভূমিকার কথাও উল্লেখ করেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, প্রচারণায় বাধার বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাহবুবুর রহমান টুটুল বলেন, বিভিন্ন এলাকায় প্রচারণা চালাতে গিয়ে আমরা বাধার মুখে পড়ছি। ধানের শীষের প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, জেলার বাইরে থেকে লোক এনে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম বাতেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে প্রশাসনের একটি টিম পরিদর্শনে গেছে। তবে সেখানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬