ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে, প্রার্থীদের ফেসবুক বুস্টিং এবং অন্যান্য ডিজিটাল প্রচারণার খরচও নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৬ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে হলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল ও অন্যান্য শনাক্তকরণ তথ্য প্রচারণা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

এছাড়া, বিধি ২২(২) অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদর্শন, বুস্টিং বা স্পন্সরশিপসহ সকল খরচ নির্বাচনী ব্যয় হিসেবে গণ্য করে নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে।

চিঠিতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন রাজনৈতিক দল ও প্রার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সংশ্লিষ্ট তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় সময়মতো পাঠায় এবং বিধি মেনে কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬