রাজধানীর একটি ভবন থেকে ১৫২টি স্ট্যাম্প উদ্ধার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ AM
রাজধানীর একটি ভবন থেকে ১৫২ টি স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর একটি ভবন থেকে ১৫২ টি স্ট্যাম্প উদ্ধার © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে ১৫২ টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে ধুপখোলা মাঠের পাশে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভবনের নিচ থেকে স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাৎক্ষণিক সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার।

সাত তলা ভবনটির দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া অন্যান্য অংশের প্রায় পুরোটাই স্কুল ও কলেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকায় ওই কলেজেটি রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আমরা ভবনটি সার্চ করি। এখানের প্রত্যেকটি রুম তন্ন তন্ন করে সার্চ করি। এতে আমরা ১৫২ টি স্ট্যাম্প পেয়েছি, আর‌ অন্য কোনও কিছু পাইনি। এগুলো আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি।

অন্য কোনও ধরনের অস্ত্র ছিলো কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, বস্তার মধ্যে অন্য কোনও কিছু ছিলো না। শুধু ১৫২ টি স্ট্যাম্প পেয়েছি।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage