নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের নারীকর্মীদের বিক্ষোভ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ PM
নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে জামায়াতের নারীকর্মীরা

নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে জামায়াতের নারীকর্মীরা © টিডিসি

যশোরের চৌগাছা-ঝিকরগাছাসহ দেশের বিভিন্নস্থানে নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীকর্মীরা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের চৌগাছা নারী শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নারী কর্মীদের বিক্ষোভ মিছিলটি চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামিল মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে চৌগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী শাহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। 

আরও পড়ুন : আমার আইডি হ্যাক হয়েছে, একটি দল তাইরে-নাইরে বলে ঝাঁপিয়ে পড়ছে : জামায়াত আমির

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা সেক্রেটারী মাওলানা নূরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান।

চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সহধর্মীনি মিসেস নাসরিন ফরিদ, জামায়াতের যশোর-কুষ্টিয়া মহিলা বিভাগের অঞ্চল পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, যশোর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী সেলিনা খাতুন, জেলা কর্মপরিষদ সদস্য শাহানা আক্তার লাইলি, ঝিকরগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী তহমিনা খাতুন শিখা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা জামায়াতের নারী কর্মীদের নানাভাবে হুমকী দিচ্ছেন ও হেনস্থা করছেন। গত কিছুদিন আগে উপজেলার মুক্তারপুরে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ভাইয়েরা তাকে হেনস্তা করেন, শারিরিকভাবে লাঞ্চিত করেন। এমনকি তার মোবাইল-ভ্যানিটি ব্যাগ কেড়ে নিয়ে পরে মুচলেকা দিয়ে তাকে মোবাইল-ভ্যানিটি ব্যাগ ফেরৎ দেন। এরআগে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি সাবেক জাতীয় পার্টি নেতা শফি উদ্দিনের নেতৃত্বে নারী কর্মীদের হেনস্তা করা হয়। 

সর্বশেষ মঙ্গলবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে জামায়াতের নারী কর্মীরা ভোট প্রার্থনা করতে গেলে তাদের হেনস্তা করেন প্রতিপক্ষের ভাইয়েরা। জামায়াতের নারী নেত্রীরা বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এর জবাব দেয়া হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনের ব্যর্থতায় আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা আমাদের নারী কর্মীদের এভাবে হেনস্তা করার সাহস দেখাচ্ছেন। আপনারা যেমন করছেন, আমাদের স্বামীরাও যদি বিপরীতে জবাব দেন তাহলে যে কোন পরিস্থিতির জন্য আপনাদের জবাবদিহি করতে হবে।

এদিকে সমাবেশে আসার পথে কয়েকটি গাড়ি চৌগাছা-ঝিকরগাছা সড়কের ফতেপুর বটতলা মোড়ে বিএনপির কর্মীরা আটকে দেয়ার অভিযোগ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাড়িগুলি ছেড়ে দিলে তারা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9