জামায়াতের ইশতেহার

অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়বেন নারী শিক্ষার্থীরা

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ PM
নারী শিক্ষার্থী ও জামায়াতের লোগো

নারী শিক্ষার্থী ও জামায়াতের লোগো © টিডিসি সম্পাদিত

স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন নারী শিক্ষার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে এটি তুলে ধরা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে জামায়াত।  

ইশতেহারে বলা হয়, শিক্ষার সব ক্ষেত্র ও স্তরে নারীর সমান প্রবেশাধিকার ও অধিকার সংরক্ষণ করা যাতে নারী তার ইচ্ছা অনুযায়ী শিক্ষা গ্রহণ ও কর্মে প্রবেশ করতে পারে। নারীরা স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা বেতনে পড়তে পারবেন।

এছাড়া  দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ৪টি ধারায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে জামায়াতের। এগুলো হলো: ইসলাম শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। নারী শিক্ষার্থীরা স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা বেতনে পড়তে পারবেন বলেও ইশতেহারে বলা হয়েছে।  

দলের পক্ষ থেকে জানানো হয়, সরকার পরিচালনায় জামায়াতের মোট ২৬টি অগ্রাধিকার এই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। এতে শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আইন ও বিচারব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে।

ইশতেহারের দ্বিতীয় ও তৃতীয় ভাগে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়। বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয় ইশতেহারে।

এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লবের রূপরেখা ইশতেহারের বিভিন্ন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

জামায়াত জানায়, ‘জনতার ইশতেহার’ তৈরিতে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে পাওয়া ৩৭ লাখের বেশি জনমতের প্রতিফলন রাখা হয়েছে। দলটির দাবি, জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের প্রয়োজনকে সামনে রেখেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।  

ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নূর-…
  • ১৬ জুলাই ২০২৬
মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থান…
  • ১৬ জুলাই ২০২৬
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়…
  • ১৬ জুলাই ২০২৬
একযোগে বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি, দেখুন ত…
  • ১৬ জুলাই ২০২৬
কাঁটাতার কেড়ে নিয়েছে শিক্ষার্থী, অস্তিত্ব সংকটে প্রাথমিক বি…
  • ১৬ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ইউনিভার্সিটি অব লুসানে, করুন…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence