জামায়াতের ইশতেহারে ৫টিতে ‘হ্যাঁ’, ৫টিতে ‘না’

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ PM
জামায়াতের ইশতেহার মঞ্চ

জামায়াতের ইশতেহার মঞ্চ © সংগৃহীত

রাজনীতিতে স্পষ্ট অবস্থান ও দ্ব্যর্থহীন বার্তা তুলে ধরতে এবারের নির্বাচনী ইশতেহারকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারের প্রথমাংশর মূল কাঠামো সাজানো হয়েছে ‘৫টিতে হ্যাঁ’ এবং ‘৫টিতে না’—এই দুই ভাগে। আজ (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, ইশতেহারের শুরুতেই ‘হ্যাঁ’ ও ‘না’ এই অবস্থানকে গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। কোন কোন বিষয়ে জামায়াত স্পষ্টভাবে সম্মতি জানায় এবং কোন কোন বিষয়ে তারা আপসহীন; তা পরিষ্কারভাবে তুলে ধরাই এই কাঠামোর উদ্দেশ্য।

ইশতেহারের ‘হ্যাঁ’ অংশে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। অন্যদিকে ‘না’ অংশে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে দলটির দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে।

iSHETHAR
ইশতেহার মঞ্চ

সরেজমিন দেখা গেছে, ইশতেহার ঘোষণার মঞ্চও সাজানো হয়েছে এই ‘হ্যাঁ-না’ ভাবনাকে কেন্দ্র করে। মঞ্চের নকশা ও ভিজ্যুয়াল উপস্থাপনায় ইশতেহারের এই মূল দর্শন প্রতিফলিত করা হয়েছে, যা দলটির রাজনৈতিক বার্তাকে আরও প্রতীকী ও দৃশ্যমান করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬