দরিদ্র শিক্ষার্থীদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলে দরিদ্র শিক্ষার্থীদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতের নির্বাচনী ইশতেহার থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনী ইশতেহারের শিক্ষা সহায়াত অংশে জামায়াত জানিয়েছে, দরিদ্র (যাকাত পাওয়ার যোগ্য) শিক্ষার্থীদের মাসে ৩ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া স্নাতক পর্যায়ে এক লাখ শিক্ষার্থীকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই ঋণ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে।

সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় নিয়ে জামায়াত তাদের ইশতেহারে বলেছে, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠন করা হবে।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬