নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি

১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM
হাসান মামুন ও নুরুল হক নুর

হাসান মামুন ও নুরুল হক নুর © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের আসন সমঝোতায় ছেড়ে দেওয়ার পর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তবে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

দলীয় নির্দেশনার পরও হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার কঠোর পদক্ষেপ নিল বিএনপি। দুই উপজেলার কমিটিই বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা বিএনপি’র বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

আরও পড়ুন: জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর)। এই আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মো. হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬