জামায়াত আমিরের নির্বাচনী সফরের তালিকা প্রকাশ

১৬ জানুয়ারি ২০২৬, ১০:১৯ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফরের সূচি প্রকাশ হয়েছে। সূচি অনুযায়ী ঢাকা থেকেই নির্বাচনী সফর শুরু করবেন তিনি। আগামী ২২ তারিখ থেকে তিনি নির্বাচনী সফর শুরু করবেন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 
  
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়া, ২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওইদিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9