জোটে নেই ইসলামী আন্দোলন

‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’

১৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ PM
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ ছেড়ে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ ছেড়ে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ © সম্পাদিত

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ ছেড়ে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৩ আসনে জামায়াত ইসলামের প্রার্থী নূর মোহাম্মদ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডতে এমন মন্তব্য করেন তিনি। এরআগে দুপুরে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  দলের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান একক নির্বাচনের ঘোষণা দেন। এরপর থেকেই দলটির এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় মেতেছেন দুই পক্ষের নেতা-কর্মী , সমর্থক ও এক্টিভিস্টরা। 

ইসলামী আন্দোলনকে শুভকামানা জানিয়ে নূর মোহাম্মদ তার  পোস্টে লেখেন, আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আর কোনো পিছুটান নাই। আল্লাহর ওপর ভরসা করে ১০ দলীয় সমঝোতাকে এগিয়ে নিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর আর অকল্যাণকর, সেটা সময় বলে দিবে।

জামায়াত সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে জামায়াতের এই প্রার্থী লেখেন, ‘আমরা সবাই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ব তুমুলবেগে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে কোনো আলাপে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে অনলাইনে ঘৃণার চর্চা না করে বাস্তব মাঠে সময় দেবো সবাই। মনেপ্রাণে চেয়েছিলাম, সবাই মিলে পথ চলি। হলো না কোনো কারণে। আল্লাহ ভরসা। এখন সময় এগিয়ে যাওয়ার। এখন সময় লড়াই করার। ঐক্যবদ্ধ বাংলাদেশ।’

খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ, …
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950