কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের দুঃখ প্রকাশ করে যা বললেন

১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ AM
আমির হামজা

আমির হামজা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া নিজের একটি বক্তব্য নিয়ে ফের দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। তিনি জানিয়েছেন, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের এবং সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং সে কারণেই তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।

তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো সেই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন। আমির হামজার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এ ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা—তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬