স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২১ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:১৭ PM
নজরুল ইসলাম

নজরুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ধোবাউড়া উপজেলার  ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই থানার ওসি শফিকুল ইসলাম।

নিহত নজরুল ইসলাম (৪৬) উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ছিলেন।

জানা গেছে, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর রুবেল; যিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে নিজের নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা হঠাৎ তার ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন নজরুল। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সাংবাদিকদের বলেন, ‘কার্যালয় উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায় প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় আমার কর্মী নজরুল আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি। আমার কর্মী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।’

হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী প্রিন্স গণমাধ্যমকে বলেন, ‘আমি হালুয়াঘাটের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক কোনো একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে।’

‘প্রাথমিকভাবে জানা গেছে, দুলাভাই এবং বোন জামাইয়ের পাশাপাশি বাড়ি। তাদের মধ্যে আগের কোনো সমস্যা ছিল। যিনি মারা গেছেন, তিনি আমাদের দলের আগের সমর্থক। তবে এটা যদি এরকম হয়ে থাকে আমরা ব্যবস্থা নেবেন বলে জানান প্রিন্স।’

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।’

কথা বলতে না পারা শিশুদের কন্ঠ হবে ‘ভয়েস অ্যাসিস্ট’
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9