বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত

১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ PM
সাবিরা সুলতানা মুন্নী ও বিএনপির লোগো

সাবিরা সুলতানা মুন্নী ও বিএনপির লোগো © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহরুল ইসলাম সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। দীর্ঘক্ষণ যুক্তিতর্কের পর আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি এবং এটি অন্য কোনো সময়ে ঘোষণা করা হবে।

যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নী। তিনি স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং ঋণ পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়।

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬