জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ AM
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান © টিডিসি ফটো

নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর অফিসে তারা যোগদান করেন।

জানা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বিএনপিতে জাতীয় পার্টির উল্লেখযোগ্য যোগদানকারীরা হলেন- পৌরসভার নয় নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

সদ্য যোগদানকারী জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে থেকে ডা. আনোয়ারুল হকের পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপি’র সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারবো।

ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমান বলেছেন আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনাদের স্বাগতম জানাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি। ৭১-এর চেতনাকে আমরা বুকে ধারণ করি। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশে তারকে রহমানের নেতৃত্বে কোনো বিকল্প নেই।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬