বিএনপিতে থেকে এসএ সিদ্দিক সাজুকে বহিষ্কার 

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
এসএ সিদ্দিক সাজু

এসএ সিদ্দিক সাজু © টিডিসি সম্পাদিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদীয় আসন ঢাকা-১৪ (শাহআলী-দারুসসালাম-গাবতলী-আমিনবাজার) আসনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এসএ খালেকের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬