অবৈধ অস্ত্রে হত্যাকান্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইশরাক

১০ জানুয়ারি ২০২৬, ১২:২৬ AM
কবি নজরুল সরকারি কলেজ আয়োজিত শোকসভায় বক্তব্য রাখছেন ইশরাক হোসেন

কবি নজরুল সরকারি কলেজ আয়োজিত শোকসভায় বক্তব্য রাখছেন ইশরাক হোসেন © টিডিসি

জনগণের কাছে প্রত্যাখ্যাত একটি গোষ্ঠী অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই এবং নির্বাচনই একমাত্র পথ। দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করা হয় এবং শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬