রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুরের অভিযোগ, গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য

০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ AM
গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য

গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার পূর্বনির্ধারিত একটি নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে প্রতিপক্ষের অনুসারীরা। এ পরিস্থিতিতে তিনি নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে সভায় বক্তব্য দেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে স্থানীয়দের আয়োজিত এক পথসভায় এসব অভিযোগ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, “অরুয়াইলে আজ আমার নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি।”

মঞ্চ ভাঙচুরের ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ না করলেও এ ধরনের নির্বাচনী অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান।

সভায় তিনি অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, “আমি এমপি থাকাকালীন এই সেতুর জন্য আবেদন করেছিলাম। নির্বাচিত হলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করব। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর সংস্কৃতিও বন্ধ করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে নতুন রূপে সাজানো হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950