মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা

০৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র শনিবার (৩ জানুয়ারি) বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ভোটার সংক্রান্ত তথ্য না জানার কারণে স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাসনিম জারা।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি।’

এর আগে, গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা মনোনয়নপত্র জমা দেন। 

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬