খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

০২ জানুয়ারি ২০২৬, ১১:১৯ AM
কবর জিয়ারতে জাইমা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান

কবর জিয়ারতে জাইমা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান © সংগৃহীত

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তারা রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরের সামনে শ্রদ্ধা জানান।

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬