‘অগ্নিদগ্ধ হতে সংবাদ পত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে’

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ AM
ফাউজুল কবির খান

ফাউজুল কবির খান © ফেসবুক থেকে নেওয়া

প্রথম আলোর অফিসে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে সরকারের ব্যর্থতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ‘এখানে কোন যদি, বা কিন্তু নাই।’ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফাউজুল কবির খান বলেন, ‘গত বুধবার ১৮ ই ফেব্রুয়ারি প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। অগ্নিদগ্ধ হতে সংবাদ পত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোন যদি, বা কিন্তু নাই।’

তিনি আরও বলেন, প্রথম আলো আক্রান্ত হয়েছে এটা দু:খজনক হলেও এ ধরণের ঘটনা বিরল নয়। স্মর্তব্য, উগ্রপন্থীদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল আক্রান্ত হয়েছিল। কিন্তু সংবাদপত্রটি রক্ষায় আইন শৃংখলা বাহিনীর ব্যর্থতা অমার্জনীয়। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কেবল উগ্রবাদীদের দোষারোপ করে এ থেকে নিস্তার পাওয়া যাবেনা। 

সাবেক এ উপদেষ্টা বলেন, আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো, “কেবল আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।” এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শুরু করতে হবে সংলাপ সব বিরুদ্ধবাদীদের সাথে। তাদের অভিযোগ শুনতে ও বুঝতে হবে। অভিযোগ আছে, আমাদের দেশে “ইসলামপন্থীদের/উগ্রবাদীদের” উপর অমার্জনীয় নৃশংসতা চালানো হয়েছে। অভিযোগ আছে এদেশের প্রগতিশীলরা এর সম্মতি উৎপাদন করেছে। সাংবাদিক শফিক রহমান তো বলেই ফেলেছেন, সেদিন সংগ্রাম ও নয়া দিগন্ত আক্রান্ত হওয়ার প্রতিবাদ হলে হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না। 
মতভিন্নতা থাকুক, সাথে থাকুক পরমতসহিষ্ণুতা ও সংলাপ। 

শেষে তিনি বলেন, আবারও প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের  নিন্দা জানাচ্ছি ও এটা প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now