সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়ি চালক গ্রেপ্তার

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ PM
ইলিয়াস তালুকদার

ইলিয়াস তালুকদার © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামান চৌধুরীর ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিকলবাহা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ইলিয়াস তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ফকিরা মসজিদ এলাকার তালুকদারবাড়ির বাসিন্দা। 

পুলিশ জানায়, শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামিউর রহমানের নেতৃত্বে শিকলবাহা ৮নং ওয়ার্ড ফকিরা মসজিদ এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আটক ব্যক্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা একটি মামলার আসামি।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।’

উল্লেখ্য, গতবছরের সেপ্টেম্বর মাসের ২১ তারিখে একই উপজেলার শিকলবাহা ইউনিয়নের সিকদার বাড়িতে অভিযান চালায় দুদক। অভিযানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে সম্পর্কিত ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। একই মাসে ১৭ তারিখে দুদক সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরদিন তাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬