নির্বাচনে জিতেই টোল বন্ধের ঘোষণা এমপির

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ PM
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ৫ (রায়পুরা) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে রায়পুরা পৌরসভার অভ্যন্তরে যাবতীয় টোল (চাঁদা/ট্যাক্স) দেওয়া নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার 'টোল' (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না।

তিনি লিখেন, আজ থেকে রায়পুরা 'টোল মুক্ত' হিসেবে গণ্য হবে। জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কাজ অব্যাহত থাকবে।

ফেসবুক পোস্টে সকলের মূল্যবান পরামর্শ কামনা  করেন তিনি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬