খালেদা জিয়ার মৃত্যু

আজ শেষ হচ্ছে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক, জুমার নামাজের পর দোয়া

০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ AM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার শেষ হচ্ছে। গত বুধবার থেকে এই শোক পালন শুরু হয়।

রাষ্ট্রীয় শোকের শেষ দিনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে।

শোক কর্মসূচির অংশ হিসেবে আজও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে।

দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর আগে বুধবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। সেখানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬