ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু

০১ জানুয়ারি ২০২৬, ১১:৫২ PM
রফিকুল আলম মজনু ও বেগম খালেদা জিয়া

রফিকুল আলম মজনু ও বেগম খালেদা জিয়া © সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ফেনী-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তার বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও আসনের রাজনৈতিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা ও দলের প্রার্থী প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন স্থগিত হওয়ার কোনো প্রশ্ন নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তিনি যে তিনটি আসনে প্রার্থী ছিলেন, সেখানে দলের বিকল্প প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে আইন অনুযায়ী তারাই চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় সূত্র জানা গেছে, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী দলীয় মনোনয়ন ও প্রতীক ধরে রাখতে এখন ফেনী-১ আসনে বিএনপির প্রধান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন রফিকুল আলম মজনু। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করে আসছেন।

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। বিকল্প প্রার্থী হিসেবে রফিকুল আলম মজনু ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন। এখন চেয়ারপারসনের মৃত্যুর পর সৃষ্ট পরিস্থিতিতে তিনিই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। 

এ বিষয়ে জানতে রফিকুল আলম মজনুর মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি

এর আগে খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে ধানের শীষ প্রতীকে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

প্রসঙ্গত, নির্বাচনী হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় বসবাস করছেন। তার বাবা মুন্সি গোলাম মোস্তফা ও মা রোজিয়া বেগম। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত লোগো ও মনোগ্রাম প্রকাশ
  • ১৫ জুলাই ২০২৬
উত্তরায় সড়ক অবরোধের চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের
  • ১৫ জুলাই ২০২৬
নতুন আইনেও থামেনি ঝুঁকি, কিশোরদের ক্ষতিকর ভিডিও দেখাচ্ছে ইউ…
  • ১৫ জুলাই ২০২৬
কোন শিক্ষার্থীকে কোন ধারায় শাস্তি, এসএসসিতে বহিষ্কৃত ৭১ পরী…
  • ১৫ জুলাই ২০২৬
২৫ বছরে পদার্পণ: সংগ্রাম পেরিয়ে সাফল্যের পথে রাবিপ্রবি
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান দেখুন এ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence