খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসে স্কুল খোলা, প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

০১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ PM
খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়

খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এদিন নগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। 

পরে খবর জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে খালিশপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বুধবার ছিল সাধারণ ছুটি। সারা দেশে সবকিছু বন্ধ থাকলেও তিনি খামখেয়ালি করে বিদ্যালয়টি খোলা রাখেন। যে কারণে স্কুলের কিছু শিক্ষক ও সাধারণ অভিভাবকরা তার ওপর ক্ষুব্ধ হয়। বিষয়টি বুধবার জানাজানি হলেও তাকে কিছু বলা হয়নি। বৃহস্পতিবার সবাই স্কুল চত্বরে প্রবেশ করার পরপর স্থানীয়রা তার কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬