নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে দপ্তরে দপ্তরে কৃষক ইসমাইল

০৯ মার্চ ২০২৬, ১১:৫৭ PM
মো. ইসমাইল

মো. ইসমাইল © সংগৃহীত

‎ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তে মৃত দেখানো হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মো. ইসমাইল (৩৭) নামে এক কৃষক। ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি। ‎ভুক্তভোগী মো. ইসমাইল হলেন চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চর ফকিরা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

‎জানা যায়, প্রায় চার মাস আগে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান যে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। তারা জানান তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত। বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পরেন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ গত ২ মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও এখনো তিনি ‘জীবিত’ হতে পারেননি। ফলে জীবিত থেকেও নিজেকে জীবিত প্রমাণ করতে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে তাকে।

‎ইসমাইল বলেন, আমি জীবিত অথচ কাগজে-কলমে আমাকে মৃত দেখানো হয়েছে। এই সমস্যার কারণে সিম কেনাসহ বিভিন্ন কাজ করতে পারছি না। দ্রুত এ সমস্যার সমাধান চাই।

‎এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিন জানান, বিষয়টি সমাধানের জন্য অনলাইন অনুমোদনের অপেক্ষা করতে হবে। অনলাইন অনুমোদন পেলেই জাতীয় পরিচয়পত্রে তাকে আবার জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।

‎এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

ট্যাগ: ভোলা
৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950