খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে মারা যাওয়া নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান

০১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
নিরব হোসেনের জানাজায়

নিরব হোসেনের জানাজায় © সংগৃহীত

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি ছিলেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

তার মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। বরিশালে তার জানাজায় অংশ নিয়েছেন–বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শুনে পটুয়াখালীর বাউফল উপজেলায় মরহুম নিরব হোসেনের গ্রামের বাড়ি ছুঁটে যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুম নিরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।

আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬
‘শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না’, রাবি সভাপতিক…
  • ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, মুচলেকায় ছাড়া পেলেন ৮ সি…
  • ২৬ আগস্ট ২০২৬
বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬