নিজ এলাকায় ভূমি প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ PM
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকায় গমন করেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬