নীলফামারী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন বি.ন্যাপ চেয়ারম্যান জেবেল 

২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ PM
নীলফামারী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন বি.ন্যাপ চেয়ারম্যান জেবেল 

নীলফামারী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন বি.ন্যাপ চেয়ারম্যান জেবেল  © সংগৃহীত

নীলফামারী-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বি.ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। 
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ডিমলা উপজেলায় সহকারী রিটার্ণিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিনি দলীয় মনোনয়ন জমা দেন। 

মনোনয়ন জমা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ন্যাপ চেয়ারম্যান বলেন, নীলফামারী-১ তথা ডোমার-ডিমলার দলমত নির্বিশেষে সকলে আমার আত্মার আত্মীয়। এখানে প্রতিযোগিতার রাজনীতি চলবে, প্রতিহিংসার রাজনীতি চলবে না। প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কারোরই উচিত হবে না। 

তিনি বলেন, ভোটে আমরা সাধারণ মানুষের সহয়তা চাই। গাভী প্রতীকে সমর্থন চাই। চাই সবার জন্য নির্বাচনের সমসুযোগ। 

গানি আরো বলেন, আমি নির্বাচিত হলে ডোমার-ডিমলা তথা দেশের মানুষের সময় বদলের সংগ্রাম এগিয়ে নিয়ে যাব। আমি ও আমরা সকলের জন্য নিরাপদ, ভয় মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম গড়ার সংগ্রামে অবিচল।

ন্যাপ চেয়াম্যান বলেন, ভোটে ও আন্দোলনে আমরা সাধারণ মানুষের সহয়তা চাই। এজন্য আমি গাভী মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি আসন্ন নির্বাচনে ডোমার ডিমলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিবে। আমিও জনগণ দায়িত্ব দিলে বিশ্বস্ততার সাথে তা পালন করতে সচেষ্ট থাকব। 

এসময় উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, নীলফামারী জেলা সদস্য ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, আবদুর রহমান,  মোফাক্কারুল ইসলাম পেলাব, দুলাল ইসলাম, ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, ফিরোজ পারভেজ উজ্জ্বল প্রমুখ।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9