দেশ গড়তে যার যার অবস্থান থেকে উদ্যোগী হতে আহ্বান তারেক রহমানের

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ PM
তারেক রহমান

তারেক রহমান © টিডিসি ছবি

বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ আহ্বান জানান তিনি।

নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের সড়কে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। হাজারও উপস্থিতি ও নেতাকর্মীদের হর্ষ ধ্বনির মধ্যে তারেক হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীরা উল্লাস ও স্লোগানে মেতে উঠেন।

তারেক রহমান বলেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তখনই সেটাকে আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশটাকে গড়ে তুলি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে কোনো বক্তব্য রাখব না। আপনারা রাস্তা ছেড়ে দিন। আমরা যদি রাস্তা ব্লক করে রাখি তাহলে মানুষের অসুবিধা হবে। রাস্তা ছেড়ে দিলে মানুষের চলাচলের জন্য সুবিধা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে বক্তব্য রাখব।

নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে। কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষনেতারা। তারেক রহমানের নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। কার্যালয়ে কোন নেতাকর্মীকে ঢুকতে দেয়া হয়নি। চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ঘিরে রাখে পুরো বিএনপি কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9