ঢাকা ৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM
হাবিবুর রশিদ হাবিব

হাবিবুর রশিদ হাবিব © সংগৃহীত

মনোনয়নপত্র জমা দিলেন ঢাকা ৯ আসন বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় হাবিব বলেন, আজ আমি এখানে এসে রিটার্নিং অফিসারের কাছে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। ঢাকা‑৯  আসনটি মূলত সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত। এটি একটি জনবহুল এলাকা এবং এখানে ভোটার সংখ্যা অনেক বেশি। 

তিনি বলেন, আমরা চাই নির্বাচনে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাংলাদেশের মানুষ আবার তার ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই, বাংলাদেশের মালিকানা এবং ভোটাধিকার জনগণের হাতে থাকুক। মানুষ যেন তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে এবং নির্বাচিতরা জনগণের কাছে জবাবদিহি রাখে। নির্বাচিতরা যেন জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে আসে।

মনোনয়নপত্র জমাদান কালে ঢাকা নয় আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬