তারেক রহমানের সংবর্ধনাস্থলে গাছ নষ্ট, নতুন চারা রোপন বিএনপির

২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ PM
রাজধানীর ৩০০ ফিট সড়কে বৃক্ষরোপণ করছে বিএনপি

রাজধানীর ৩০০ ফিট সড়কে বৃক্ষরোপণ করছে বিএনপি © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকাসহ নির্ধারিত সংবর্ধনাস্থলের আশপাশে অনেক গাছ ভেঙে গেছে। এসব স্থানে নতুন চারা রোপদ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সে ক্ষতি পুষিয়ে নিতে নিমসহ বিভিন্ন ফলদ গাছ রোপণ করা হচ্ছে। নার্সারি থেকে ২০০ থেকে ৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এ কর্মসূচি সারাদিনব্যাপী চলবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ। বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের।

এ সময় তিনি জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনাস্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950