এখনও সন্ধান নেই ছেলের লাশের, হাদি হত্যার বিচার চেয়ে রাজপথে শহীদ সোহেল রানার মা

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ PM
হাদি হত্যার বিচার চেয়ে শহীদজননী রাশেদা বেগম, ইনসেটে ছেলের লাশের সন্ধান চেয়ে আকুতি

হাদি হত্যার বিচার চেয়ে শহীদজননী রাশেদা বেগম, ইনসেটে ছেলের লাশের সন্ধান চেয়ে আকুতি © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চেয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন শহীদ সোহেল রানার মা রাশেদা বেগম। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। তার সন্তান সোহেল রানা ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই নিখোঁজ হন। পরে জানতে পারেন ছেলে শহীদ হয়েছেন। এখনও ছেলের কবরের সন্ধানে ঘুরে বেড়ান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গার্মেন্টস ব্যবসায়ী সোহেল রানা ১৮ জুলাই আন্দোলনে নেমে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন। একজনের ফেসবুকে ভিডিও দেখে তার পরিবার তাকে শনাক্ত করে। পরে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে গেলে সেখানে খোঁজ মেলেনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছোটেন তারা।

গত ৭ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সোহেল রানার ভাই আলভিন নাভিল গণমাধ্যমকে বলেন, ওই সময় হাসপাতালে আমার ভাইকে খুঁজে পেলেও হাসপাতাল আমার ভাইকে আমাদের কাছে দেবে না বলে জানায়। অনেক আকুতি-মিনতি করার পরও আমাদের না দিয়ে তারা আমার ভাইকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে দেয়। এরপর আমরা আঞ্জুমানে গিয়েও কোনো তথ্য পাইনি। তারা বলে আমার ভাইকে বেওয়ারিশ হিসেবে রায়েরবাজার কবরস্থানে দাফন করে দিয়েছে।

এরপর থেকেই ছেলের কবরের সন্ধানে প্রতিদিন রায়েরবাজারে ছুটে যান মমতাময়ী মা। গত ‎৭ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ শনাক্ত কার্যক্রম শুরু করে সিআইডি। তবে এখনও ছেলের কবর সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি রাশেদা বেগম। ওইদিন গণমাধ্যমকে রাশেদা বেগম বলেন, ডিএনএ করুক আর যাই করুক আমি আমার ছেলেকে খুঁজে মরদেহ নিয়ে বুকে জড়িয়ে ধরব। আমি আমার সন্তানকে আমার বুকে আগলে রাখতে চাই।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950