হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ

২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ PM
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করছেন ছাত্র-জনতা

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করছেন ছাত্র-জনতা © টিডিসি

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পরে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্য ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সন্ধ্যা পেরিয়ে রাতেও নানা স্লোগানে উত্তাল শাহবাগ।   

সরেজমিনে দেখা যায়, ‘হাদি শহীদ কেন, আসিফ নজরুল জবাব দে, হাদি শহীদ কেন, ইউনুস জবাব দে, হাদি শহীদ কেন, ডিএমপি জবাব দে, হাদি শহীদ কেন, হাদি শহীদ কেন, জাহাঙ্গীর জবাব দে, হাদি শহীদ কেন, দিল্লি জবাব দে, লীগ ধর, ধোলাই কর, দিল্লি না হাদি’সহ নানা স্লোগান দিচ্ছেন উপস্থিত ছাত্র-জনতা।

টাঙ্গাইল থেকে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে আসা আনোয়ার বলেন, ‘আমরা হাদি হত্যার বিচার চাই, এটা নিয়ে কোনো কালক্ষেপণ মেনে নেয়া হবে না। বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।’

সিরাজগঞ্জ থেকে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসুচিতে আসা সাব্বির হোসেন বলেন, ‘আমরা হাদি হত্যার ন্যায় বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। আগে হাদি ছিল একজন, সারাদেশে এখন লক্ষ লক্ষ হাদি রয়েছে। আমার স্পষ্ট কথা বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬